অ্যাপ পরিচিতি
Blood Bangladesh (রক্ত বাংলাদেশ) — Abu Talib Studio দ্বারা পরিচালিত একটি বিনামূল্যের মানবিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য বাংলাদেশের মানুষের মধ্যে রক্তদাতা এবং রক্তের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের যোগাযোগ সহজ করা।
অ্যাপটির মাধ্যমে আপনি রক্তের গ্রুপ ও জেলা/উপজেলা/এলাকা অনুযায়ী ডোনার খুঁজতে পারবেন, ডোনার প্রোফাইল দেখতে পারবেন, সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন, রক্তের Request তৈরি করতে পারবেন এবং প্রয়োজনীয় নোটিফিকেশন পাবেন। Donor Points ও Leaderboard, Report/Block এবং Admin Review এর মাধ্যমে একটি নিরাপদ কমিউনিটি নিশ্চিত করা হয়।
Blood Bangladesh কোনো হাসপাতাল, ব্লাড ব্যাংক বা জরুরি চিকিৎসা সেবা নয় — এটি একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম যা মানবিক সহায়তা সহজ করে।
মানুষের কী উপকারে আসে
রক্তের গ্রুপ ও লোকেশন অনুযায়ী ডোনার খোঁজা
ডোনার প্রোফাইল দেখা ও সরাসরি যোগাযোগ
রক্তের Request তৈরি ও শেয়ার
প্রয়োজনীয় Push Notification
Donor Profile পরিচালনা
রক্তদানের তথ্য ট্র্যাক করা
Donor Points ও Leaderboard
Report ও Block সুবিধা
Precise Location দিয়ে কাছাকাছি ডোনার খোঁজা
প্রশ্নোত্তর
Blood Bangladesh কি হাসপাতাল বা ব্লাড ব্যাংক?
না, এটি একটি মানবিক প্রযুক্তি প্ল্যাটফর্ম যা রক্তদাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ করে। জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল বা জরুরি সেবায় যোগাযোগ করুন।
অ্যাপটি কি বিনামূল্যে?
হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো বিজ্ঞাপন (AdMob) নেই।
Location Permission কেন চাওয়া হয়?
কাছাকাছি ডোনার খুঁজতে এবং location-based search উন্নত করতে। আপনি চাইলে Settings থেকে বন্ধ রাখতে পারেন।
আমার ফোন নম্বর কি অন্যরা দেখতে পাবে?
আপনি Donor Profile তৈরি করলে আপনার ফোন নম্বর বৈধ রক্তদানের প্রয়োজনে অন্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হতে পারে।
Account কীভাবে মুছব?
অ্যাপের Account/Profile সেকশন থেকে অথবা ওয়েবসাইটের Account Deletion পেজ থেকে অনুরোধ করতে পারবেন।
নতুন কী আছে
- •প্রথম অফিসিয়াল রিলিজ
- •রক্তের গ্রুপ ও লোকেশন ভিত্তিক ডোনার সার্চ
- •Donor Points ও Leaderboard
অ্যাপ তথ্য
Version1.0.0
Size18 MB
PriceFree
Content RatingEveryone
Updated2026-08-21
অ্যাপ কী কী অনুমতি চায় ও কেন
- •Precise Location — কাছাকাছি ডোনার খুঁজতে (ঐচ্ছিক, অনুমতি সাপেক্ষে)
- •Camera — Profile Photo আপলোড (ঐচ্ছিক)
- •Internet — ডেটা সিঙ্ক ও Firebase
- •Notifications — রক্তের Request ও আপডেট
গোপনীয়তা নীতি
আপনার তথ্য কীভাবে সুরক্ষিত থাকে জানুন